সিরাজগঞ্জে চায়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ১৩ হাজার টাকা জরিমানা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM

মোঃ হোসেন আলী ছোট্র ;সিরাজগঞ্জ সদর উপজেলার চায়না বাঁধ ও হোসেনপুর এলাকায় চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও লেবেলবিহীন ব্রেড রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও চাইনিজ খাদ্যপণ্য উৎপাদন, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এমন পরিস্থিতি এবং বার্গার তৈরির ব্রেডে লেবেল না থাকার বিষয়টি ধরা পড়ে।এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স লামহা ডেকোরেটেট কেকের মালিক মো. বিজয় শেখকে ৮ হাজার টাকা, চায়না বাঁধের যমুনা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার মো. আরিয়ানকে ৩ হাজার টাকা এবং ডিঙী রেস্টুরেন্টের মালিক মো. শিহাবউদ্দিন খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের পাশাপাশি বিভিন্ন বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
The post সিরাজগঞ্জে চায়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ১৩ হাজার টাকা জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ,হাসপাতালে ৫ জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক কারবারি গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ PM · dailykaratoa.com
নদীর দেশ, ভ্রমণের নতুন দিগন্ত: বাংলাদেশে রিভার ট্যুরিজমের সম্ভাবনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫২ PM · প্রথম আলো
