সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলা পুলিশের সদস্যদের কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও মনোবল বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৩৫ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে পিআরএল ছুটিতে যাওয়া ছয় পুলিশ সদস্যকে দেওয়া হয়েছে অবসরজনিত বিদায়ী সম্মাননা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় এসব সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্স থেকে আগত ইনচার্জ এবং পুলিশ সদস্যরা অংশ নেন। আগস্ট ২০২৬ মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যের হাতে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার।
এ ছাড়া সদ্য পিআরএল ছুটিতে গমনকারী ছয় পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের মনোবল অটুট রাখা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
এ সময় পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয় যথাযথভাবে প্রতিপালন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখা এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান।
পরে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন থানায় রুজুকৃত মামলাগুলো কেস টু কেস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্য উদ্ধার এবং পুলিশি সেবার মান আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
অপরাধ পর্যালোচনা সভায় দায়িত্ব পালনে সফলতা অর্জনকারী এবং বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজ করা পুলিশ সদস্য ও ইউনিট ইনচার্জদেরও সম্মাননা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
The post সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে জামায়াত কর্মীর মৃত্যু
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৩ PM · nagorik tv
সিরাজগঞ্জ মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন, সূচনা জানা যায়নি
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৯ AM · Passenger Voice
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
‘সিরাজগঞ্জের জনসভায় আসার পথে সবাই আমাকে এক আঙ্গুল দেখায়’ : জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ AM · Barta Bazar
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
