মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিকাণ্ড
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM

সিরাজগঞ্জের কামারখন্দে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাঐল ওভারব্রিজ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। পরে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আগুন লাগার সময় ট্রাকটির চালক ও সহকারী ঘটনাস্থলে ছিলেন না। তাঁদের কাউকেই সেখানে পাওয়া যায়নি।
কীভাবে ট্রাকটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: খবর সংযোগ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন, সূচনা জানা যায়নি
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৯ AM · Passenger Voice
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
