শাহজাদপুর সংবাদ

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশ থেকে জিল্লুর রহমান :সিরাজগঞ্জের তাড়াশ থানায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাড়াশ থানা কম্পাউন্ডের মিলনায়তনে তাড়াশ থানা পুলিশের আয়োজনে এ আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তাড়াশ উপজেলার পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি রক্ষা এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া পূজা উপলক্ষে সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও পূজা পরিষদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনা প্রদান করা হয়।পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন দুর্গাপূজায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় উপস্থিতরা পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও উৎসবের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।ছবির ক্যাপশন:তাড়াশ থানায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন থানা পুলিশের কর্মকর্তা। ছবিতে উপস্থিত রয়েছেন পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা ও বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিরা।

The post তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ