শাহজাদপুর সংবাদ

রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স

১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM

রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স

মোঃ সজিব হোসেন :মোবাইল গেমস, অনলাইন জুয়া ও মাদকের আসক্তি থেকে কিশোরদের দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে ‘রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’। জমজমাট ফাইনালে ভেক্টর একাদশকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জেএসএম ডায়নামো ফোর্স।শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রায়দৌলতপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয় জেএসএম ডায়নামো ফোর্স ও ভেক্টর একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৪-১ গোলের ব্যবধানে জয় পায় জেএসএম ডায়নামো ফোর্স।টুর্নামেন্টে ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোররা অংশ নেয়। মোট চারটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।ফাইনালে জয়ী জেএসএম ডায়নামো ফোর্সকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ১৫ হাজার টাকা। রানার্সআপ ভেক্টর একাদশ পায় ১০ হাজার টাকা।টুর্নামেন্টে জেএসএম ডায়নামো ফোর্স দলের পরিচালক ছিলেন রায়দৌলতপুর গ্রামের কৃতী সন্তান মো. জুয়েল রানা। আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, কিশোরদের মোবাইল গেমস, অনলাইন জুয়া ও মাদকের মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। অবসর সময়ে তারা যেন মোবাইল বা জুয়ার পেছনে সময় না দিয়ে মাঠে আসে, খেলাধুলা করে এবং সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠে—এটাই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও কিশোরদের জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।টুর্নামেন্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম রিপন, রেজাউল সরকারসহ স্থানীয় মুরুব্বিরা। তাদের সহযোগিতা ও তত্ত্বাবধানে পুরো টুর্নামেন্টটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।আরিফুল ইসলাম রিপন বলেন, কিশোরদের মাঠমুখী করতে খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল গেমস, অনলাইন জুয়া ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সন্তানদের রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে হবে। রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের মাধ্যমে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় টুর্নামেন্টটি সুন্দর, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।আয়োজকরা জানান, শুধু ফুটবল টুর্নামেন্ট আয়োজনই নয়, কিশোরদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মাদক, অনলাইন জুয়া ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

The post রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ