সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে জামায়াত কর্মীর মৃত্যু
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৩ PM

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ফেরার পথে জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে দুলাল হোসেন রোকনি (৫৮) নামের এক জামায়াত কর্মীর আকস্মিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের এসএস রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গোনরগাঁতী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি শহরের বানিয়াপট্টির একজন চাল ব্যবসায়ী ছিলেন।
রবিবার সকালে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ৯ টার দিকে শহরের দরগাহ রোডস্থ জেলা জামায়াত কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসএস রোডের মাহবুব শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে দুলাল হোসেন হঠাৎ হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতা-কর্মীরা তাকে শহরের আভিসেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুলাল হোসেনের আকস্মিক এই মৃত্যুতে জেলা জামায়াতের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এবং সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম।
এরআগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ফেরার পথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়নের সাবেক আমিরকে আব্দুস সবুরকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটে।
পড়ুন : অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন, সূচনা জানা যায়নি
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৯ AM · Passenger Voice
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
