‘সিরাজগঞ্জের জনসভায় আসার পথে সবাই আমাকে এক আঙ্গুল দেখায়’ : জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ AM

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চে সিরাজগঞ্জের জনসভায় আসার পথে সবাই আমাকে এক আঙুল দেখাচ্ছিলেন। ‘আমি বুঝি না, কেন সবাই আমাকে এক আঙুল দেখায়। পরে গাড়ির জানালার কাচ নামিয়ে দেখি, সবাই বলছে—দাদু দাদু, এক দফা।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় ঐক্য জোটের আটদফা দাবিতে ঢাকা টু রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে আমির বলেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো, আমরা লংমার্চ এ নামতাম না। দেশে যদি চাঁদাবাজি বন্ধ হতো, আমরা লংমার্চ করতাম না, দেশ থেকে যদি দুর্নীতি বিদায় নিতো, আমরা লংমার্চ করতাম না, মানুষ যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতো তাহলে লংমার্চ করতাম না, আমার কৃষক ভাইকে যদি পর্যাপ্ত পরিমাণে ন্যায্য মূল্যে সার দিত, আমরা লংমার্চ করতাম না, যদি ঘরে ঘরে মানুষ জীবনের নিরাপত্তা পেত আমরা লংমার্চ করতাম না।
শফিকুর রহমান বলেন, প্রিয় দেশবাসী আমাদের এসব দাবি যদি সরকার মেনে নেয়, আল্লাহর কসম লংমার্চের প্রয়োজন হতোনা। এই দাবিগুলো একটাও আমাদের দলের দাবি নয়, প্রত্যেকটা দাবি এ দেশের ১৮ কোটি মানুষের দাবি। সরকার যদি এইসব দাবি না মানে। নেয় তাহলে আজ ৮ দফা, কালকে হতে পারে ৯ দফা, এরপর যুক্ত হতে পারে ১০ দফা, কিন্তু শেষ পর্যন্ত সব দফা পরিণত হবে ১ দফাতে। আমরা সেই এক দফা এখন চাচ্ছি না। আমরা সরকারকে সময় দিচ্ছি, শুভ বুদ্ধির উদয় হোক। যদি উদয় না হয়। তাহলে অন্যায় যে করে, আর অন্যায় যে সহে, তব পাপ যেন তারে সমভাবে দহে। আমরা ওই পাপের ভাগ নিতে রাজি হব না।
প্রয়োজনে একদফা দাবি আদায়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এখনকার লংমার্চ ঢাকা থেকে গ্রামে। প্রয়োজনে যদি বৃহত্তর লং মার্চের ডাক দেওয়া হয় গ্রাম থেকে ঢাকায়। আপনারা কি প্রস্তত আছেন ? আপনারাতো যাবেনই। সারাদেশের মজলুম ভুক্তভোগী মানুষদের নিয়ে নারী-পুরুষ নিয়ে একসাথে রওনা হবেন।
তিনি আরও বলেন, আজকে মায়েরা লাঞ্ছিত, শিশুরা ধর্ষিত হচ্ছে, আবার তাদেরকে খুন করা হচ্ছে। আমরা আজকে ঢাকা থেকে আসার পথে হাজার হাজার মহিলা রাস্তায় এসে জনসভায় এসে আমাদেরকে তারা সমর্থন ও সহানুভূতি জানিয়েছেন। সংহতি জানিয়েছেন। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আমরা আস্থাশীল, মায়েরা যখন দাবি আদায়ে রাস্তায় নেমেছে। ইনশাআল্লাহ এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ হোসেন প্রমুখ।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে জামায়াত কর্মীর মৃত্যু
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৩ PM · nagorik tv
সিরাজগঞ্জ মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন, সূচনা জানা যায়নি
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৯ AM · Passenger Voice
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
