শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার

১০ নভেম্বর, ২০২৬ এ ৬:১৬ PM

সিরাজগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের একটি ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ লিপি খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার লিপি খাতুন একই উপজেলার রাণীপুরা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের দিকে তামাই গ্রামের একটি ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় লিপি খাতুনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরে বিশেষ কায়দায় রাখা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআই দুলাল চন্দ্র আরও জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় এক সপ্তাহ আগে তারা তামাই গ্রামের ওই বাড়িটি ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে অভিযানের সময় লিপি খাতুনের স্বামী বাড়িতে ছিলেন না। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে গ্রেপ্তার লিপি খাতুন আলোকিত বাংলাদেশকে বলেন, মাদকাসক্ত স্বামীর প্ররোচনায় তিনি এ অবৈধ ব্যবসায় জড়িয়েছেন। তার চারটি শিশুসন্তান রয়েছে। তাদের রেখে তাকে কারাগারে যেতে হচ্ছে। মামলা থেকে মুক্তি পেলে আর কখনো এ অবৈধ ব্যবসায় জড়াবেন না বলে জানান তিনি। এ সময় কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে দোয়া চান লিপি খাতুন।

সাতক্ষীরা সীমান্তে ৮২ কোটি টাকার মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২

গ্রিন সিটিতে ফ্ল্যাট খালি থাকার শঙ্কা, ফের আবাসন নির্মাণের উদ্যোগ

আ.লীগের কার্যক্রমের প্রচারণা নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: প্রতিমন্ত্রী

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড: বার্ন ইউনিটে ভর্তি ৭৭ শিক্ষার্থী

হয়রানিমূলক প্রমাণিত হলে মামলা প্রত্যাহারে ব্যবস্থা: আইনমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে চুক্তি চূড়ান্তের বোর্ড মিটিং আজ

কয়েকটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন নয়: সালাহউদ্দিন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার | শাহজাদপুর সংবাদ