শাহজাদপুর সংবাদ

তালাকের দুই মাস পর প্রেমিকের বাড়িতে ফিরলেন তরুণী

১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM

তালাকের দুই মাস পর প্রেমিকের বাড়িতে ফিরলেন তরুণী

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাকের মাত্র দুই মাসের মাথায় আজ ১০ নভেম্বর ( মঙ্গলবার) প্রেমিকের বাড়িতে ফিরে গিয়ে সংসার করার দাবি জানিয়েছেন এক তরুণী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আকবর আলীর ছেলে রাকিবের সঙ্গে একই ইউনিয়নের হরিটা গ্রামের খালেছুর রহমানের মেয়ে আদরি আক্তার খুশির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ১০ আগস্ট ২০২৬ তারা কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে রাকিবের বাড়িতে প্রায় এক মাস সংসার করেন।

পরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে পরিবারের চাপে তিনি আর ফিরতে রাজি হননি। একপর্যায়ে স্থানীয় সালিশে তিনি রাকিবকে তালাক দেন বলে জানা যায়।

তবে সোমবার রাতে সব বাধা উপেক্ষা করে আদরি নিজেই রাকিবের বাড়িতে গিয়ে ওঠেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এবং রাকিবের সঙ্গেই সংসার করার ইচ্ছা প্রকাশ করেছেন।

এ বিষয়ে রাকিব বলেন, “আমরা কোর্ট এফিডেভিট ও কাবিন করেই বিয়ে করেছিলাম। ও স্বেচ্ছায় আমার কাছে ফিরে এসেছে। আমি ওকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত।”

এ বিষয়ে মেয়ের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

The post তালাকের দুই মাস পর প্রেমিকের বাড়িতে ফিরলেন তরুণী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

তালাকের দুই মাস পর প্রেমিকের বাড়িতে ফিরলেন তরুণী | শাহজাদপুর সংবাদ