পাবনার ভাঙ্গুড়ায় সার-বীজ এর কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপ
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:১১ PM

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত।মঙ্গলবার ১০ নভেম্বর বিকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান এর আহবানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে এই মনিটরিং সভা অনুষ্ঠিত হয়।মনিটরিং সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক মোঃ এরশাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম কমিশনার ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী।এ ছাড়া উপজেলার সার ও বীজ ডিলার এবং কৃষি অধিদপ্তরের বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার ও বীজ এর সরবরাহ, মজুত, বাজারমূল্য এবং গুণগত মান নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষকদের কাছে সরকারের নির্ধারিত মূল্যে সার ও মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার-বীজ বিক্রি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা সার ও বীজের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
The post পাবনার ভাঙ্গুড়ায় সার-বীজ এর কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
তালাকের দুই মাস পর প্রেমিকের বাড়িতে ফিরলেন তরুণী
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ; বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
