শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ

১০ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৬ PM

সিরাজগঞ্জে হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শনিবার ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই নারী।

তিনি উপজেলার কাশিয়াহাটা গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকালে জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

নারীর অভিযোগ, শনিবার ভোরে ওয়ার্ড বয় করিম তার শয্যার কাছে এসে নাম-ঠিকানা জানতে চান। এরপর ডেঙ্গু জ্বর হয়েছে কিনা, তা জিজ্ঞাসা করে তার কপাল, গলা, পিঠ ও বুকে হাত দেন। এ সময় তিনি চিৎকার করে মাকে ডাকেন এবং পরে হাসপাতালের নার্সকে বিষয়টি জানান।

ওয়ার্ডবয় করিম সরকার (২৯) উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল করিম সরকারের ছেলে। তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে হাসপাতালটিতে ওয়ার্ডবয় হিসেবে কাজ করেন।

হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনার পর আমরাও নিরাপত্তাহীনতায় রয়েছি। আমাদের নারী কর্মীদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারত।”

হাসপাতালে কর্মরত এক ব্যক্তি দাবি করেন, এর আগেও করিমের বিরুদ্ধে এক নারীর সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছিল। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয় বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আব্দুল মুকিত হোসেন বলেন, নারীর সঙ্গে কথা বলেছেন তিনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কামারখন্দ থানার ওসি হাশমত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এসব বিষয়ে বক্তব্য জানতে করিমকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

তৌফিক ইমরোজ খালিদী: একজন বন্ধু, আমার জন্য যিনি সীমানা পেরিয়েছিলেন

সূত্র: bdnews24.com

সম্পর্কিত সংবাদ