শাহজাদপুর সংবাদ

তাড়াশে কুন্দাশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত

১১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮ AM

তাড়াশে কুন্দাশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত

! সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:“মা-ই শিশুর প্রথম শিক্ষক, আর ঘরই তার প্রথম বিদ্যালয়”—এই উপলব্ধিকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দাশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক ও মা সমাবেশ। শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। তিনি উপস্থিত অভিভাবক ও মায়েদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মা-বাবার ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয় এ সমাবেশে। সন্তানদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর রাখা, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, তাদের আচরণ পর্যবেক্ষণ এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আলোচনায় গুরুত্ব পায়।সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর জীবনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকেই শিশুর নৈতিকতা, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। তাই সন্তানদের শুধু ভালো ফলাফল অর্জনের দিকে মনোযোগী না করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে সমন্বয় থাকলে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ আরও সহজ হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এবং তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, মা এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।অভিভাবক ও মা সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

The post তাড়াশে কুন্দাশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ