শাহজাদপুর সংবাদ

সম্মিলিত প্রয়াসের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা

১০ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৪ PM

সম্মিলিত প্রয়াসের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা

আশরাফুল ইসলাম খান ,স্টাফ রিপোর্টার: সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘সম্মিলিত প্রয়াস, রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা, সিরাজগঞ্জ’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সিরাজগঞ্জের WF রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সংগঠনের সদস্য, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, ব্যবসায়ী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও কলেজশিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এইচ এম মুহিবুল্লাহ মুহিব। তিনি উদ্বোধনী বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠার লক্ষ্য, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। সভাটি সঞ্চালনা করেন এম. দুলাল উদ্দিন আহমেদ সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেলা বিএনপি সিরাজগঞ্জ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বার স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমে সংশ্লিষ্ট সবার অবদানের কথা উল্লেখ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব এবং জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা. এম. হাকিম বাবু এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ আলম (SPO)।

আলোচনা সভায় সম্মিলিত প্রয়াসের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, ব্যবসায়ী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও কলেজশিক্ষকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁরা সংগঠনের সামাজিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বক্তারা সামাজিক সম্প্রীতি জোরদার, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সংগঠনের সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। ১৬ বছরের পথচলা পেরিয়ে সম্মিলিত প্রয়াসের এ প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের অতীত কার্যক্রম পর্যালোচনা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময়ের একটি উপলক্ষ হিসেবে পালিত হয়।

সূত্র: প্রতিদিনের কাগজ

সম্পর্কিত সংবাদ