ভাঙা পা অপারেশনের দায়িত্ব নিল ডু সামথিং ফাউন্ডেশন
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৩ PM

মো: আখতার হোসেন হিরন :
গাছ থেকে পড়ে পা ভেঙে গুরুতর আহত হওয়া হতদরিদ্র পরিবারের শিশু সিহাবের চিকিৎসার দায়িত্ব নিয়েছে মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে না পেরে তীব্র ব্যথা নিয়ে বাড়িতে পড়ে থাকা সিহাবের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।
জানা যায়, গত কয়েক দিন আগে সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের হতদরিদ্র মঈদুলের ছেলে সিহাব গাছ থেকে পড়ে পায়ে গুরুতর আঘাত পায়। এতে তার পা ভেঙে যায়। পরিবারের আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে না পেরে ব্যথা নিয়ে বাড়িতেই দিন কাটাচ্ছিল সে।
বিষয়টি জানতে পেরে সিহাবের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। পরে তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে সহযোগী অধ্যাপক ডা. ওয়াহিদ এ ওয়াহিদ সাকিবের অধীনে ভর্তি করা হয়।
সিহাবের পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে সহযোগী অধ্যাপক ডা. ওয়াহিদ সাকিব তার অপারেশন চার্জ সম্পূর্ণ বিনামূল্যে করে দেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার সফলভাবে সিহাবের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
অসহায় পরিবারের শিশুটির চিকিৎসায় ডু সামথিং ফাউন্ডেশনের এগিয়ে আসা এবং চিকিৎসক ডা. ওয়াহিদ সাকিবের বিনামূল্যে অপারেশন করে দেওয়ার উদ্যোগ স্থানীয়ভাবে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সিহাবের চিকিৎসায় সহযোগিতার জন্য ডা. ওয়াহিদ সাকিবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডু সামথিং ফাউন্ডেশন। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে সিহাবের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।
মানবিক এই উদ্যোগ আবারও প্রমাণ করে, মানুষ মানুষের জন্য। অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হোক সবার অঙ্গীকার।
The post ভাঙা পা অপারেশনের দায়িত্ব নিল ডু সামথিং ফাউন্ডেশন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে কুন্দাশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চান্দুড়িয়াতে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রিমনের মতবিনিময় সভা
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মহালয়া উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ‘মহিষাসুর মর্দিনী’ নাটক মঞ্চস্থ
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্মিলিত প্রয়াসের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা
১০ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৪ PM · প্রতিদিনের কাগজ
সিরাজগঞ্জে হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ
১০ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৬ PM · bdnews24.com
