চান্দুড়িয়াতে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রিমনের মতবিনিময় সভা
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪ PM

তানোর প্রতিনিধিঃরাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নে স্থানীয় বিএনপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
চান্দুরিয়া ইউনিয়নে তানোর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুসলেম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তানোর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক রনি ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দুরিয়া ইউনিয়েনর সাবেক চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান রিমন।
জানাগেছে, চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান রিমন দীর্ঘ দিন থেকে এলাকার জনমানুষের সাথে এক হয়ে তাঁদের বিপদে আপদে কাজ করে আসছেন। এর আগে চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনও করেন তিনি। মাহাফুজুর রহমান রিমন বলেন, আমি প্রতি দিনই চান্দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে বিচরন করি। চান্দুড়িয়ার মানুষ অনেক অবহেলিত হয়ে আছে। এসকল সমস্যা থেকে উত্তরণে আমি চান্দুড়িয়া বাসির পাশে আছি এবং বিভিন্ন উন্নয়ন মূলকর্মকান্ডে আমার সহযোগীতা অব্যাহত থাকবে।
The post চান্দুড়িয়াতে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রিমনের মতবিনিময় সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে কুন্দাশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙা পা অপারেশনের দায়িত্ব নিল ডু সামথিং ফাউন্ডেশন
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মহালয়া উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ‘মহিষাসুর মর্দিনী’ নাটক মঞ্চস্থ
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্মিলিত প্রয়াসের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা
১০ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৪ PM · প্রতিদিনের কাগজ
সিরাজগঞ্জে হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ
১০ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৬ PM · bdnews24.com
