সিরাজগঞ্জে হাসপাতালে কার্যক্রম নেই, অবকাঠামো নষ্ট হচ্ছে
৫ নভেম্বর, ২০২৬ এ ৬:২৮ PM

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ : ২০১৯ সালে ঘটা করে ভিত্তিপ্রস্তর স্থাপন, এরপর নির্মাণকাজ শেষ করে ভবন হস্তান্তর-সবই হয়েছে। শুধু শুরু হয়নি হাসপাতালের কার্যক্রম। তিন বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ২০ শয্যা হাসপাতাল। চিকিৎসক-কর্মচারীদের আবাসনসহ কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো পড়ে থেকে নষ্ট হচ্ছে। এরই মধ্যে হাসপাতালের প্রায় ৫০ লাখ টাকার যন্ত্রপাতি, মালামাল ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। জনসেবার জন্য নির্মিত হাসপাতালটি এখন নিজেই যেন অবহেলা আর অযত্নের এক নিদর্শন।২০১৯ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ২০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে হাসপাতালটির নির্মাণকাজ শেষ হয়। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ভবনটি হস্তান্তর করা হলেও আজ পর্যন্ত চালু হয়নি হাসপাতালটি। ফলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত প্রতিষ্ঠানটি তিন বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। ‘হাসপাতালটির নির্মাণকাজ শেষে বুঝে নেওয়ার পর চুরির ঘটনা ঘটে। চুরি হয়ে যাওয়া সরঞ্জামের বরাদ্দসহ প্রশাসনিক অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই সঙ্গে জনবলকাঠামো অনুমোদনের বিষয়ে কাজ চলছে। তারা দ্রুত সময়ে হাসপাতালটি চালু করার আপ্রাণ চেষ্টা করছেন।’সরেজমিনে হাসপাতালে দেখা যায়, ভবনের প্রধান ফটকে তালা ও ময়লার স্তূপ। হাসপাতালটিতে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরাও করা। ঘাস ও আগাছায় পুরো চত্বর ভরে আছে। দোতালা হাসপাতাল ভবনের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের থাকার জন্য পৃথক তিনটি ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে দুটি দোতলা ও একটি তিনতলা। এ ছাড়া সেখানে আরও পৃথক দুটি ভবন নির্মাণ করা হয়েছে। একটি অ্যাম্বুলেন্সসহ যানবাহন রাখার জন্য, অন্যটি জেনারেটরের জন্য। এদিকে, পরিত্যক্ত এই হাসপাতালের বিষয়ে কথা বলার মতো সেখানে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, হাসপাতালের প্রায় লাখ লাখা টাকার যন্ত্রপাতি, মালামাল ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়ে গেছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান মোবাইলফোনের মাধ্যমে বলেন, আমি নতুন যোগদান করেছি। জনবলের অভাবে দীর্ঘদিন চালু না হওয়ায় সেখানকার অনেক কিছু চুরি হয়ে গেছে। সে ঘটনায় আগের কর্মকর্তা মোমিন উদ্দিন বাদি হয়ে থানায় মামলা করেছিলেন। তিনিই ওই প্রসঙ্গে ভালো বলতে পারবেন। ু‘হাসপাতাল স্থাপনা পড়ে থাকা হতাশাজনক। এটা স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে দুর্বলতম দিক। তাদেরই তৈরি স্থাপনার ব্যাপারে তারা চোখ বুজে আছে। জনবল ও যন্ত্রপাতি না থাকায় নষ্ট হচ্ছে ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন। এটা বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয়ও বটে।’সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমিন উদ্দিন বলেন, হাসপাতালে থাকা তিনটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যান, বাতি, স্যানিটারি সামগ্রী, জেনারেটরের যন্ত্রাংশ ও অস্ত্রোপচার কক্ষের বেশির ভাগ যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। সব মিলে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, মালামাল ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়। পরে আমি নিজেই বাদি হয়ে থানায় একটি মামলা করেছি। এ ছাড়া চুরির বিষয়টি উল্লেখ করে দ্রুত হাসপাতালটি সচল করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি।জেলা স্বাস্থ্য প্রকৌশল ও ভূমি অধিগ্রহণ শাখা সূত্রে জানা গেছে, ঠিকাদার নিয়োগের মাধ্যমে ২০২৩ সালের মে মাসে চৌবাড়ী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ শেষ করে ওই বছরের ১২ সেপ্টেম্বর জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ভবন হস্তান্তর করেন। এতে মোট ১৯ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৭৪৪ টাকা ব্যয় হয়। যার মধ্যে অবকাঠামো বাবদ ১৬ কোটি ১৪ লাখ ও ভূমি অধিগ্রহণে ৩ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৪৪ টাকা। হাসপাতালটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, হাসপাতালটি চালু হলে চিকিৎসার জন্য তাদের আর উপজেলা সদরে যেতে হবে না।চৌবাড়ি গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, বাড়ির কাছে হাসপাতালের নির্মাণকাজ শুরু হওয়ায় তারা আশা করেছিলেন, সহজেই চিকিৎসা সেবা পাবেন, কিন্তু চালু হওয়ার কোনো খবর নেই। ‘আমি নতুন যোগদান করেছি। জনবলের অভাবে দীর্ঘদিন চালু না হওয়ায় সেখানকার অনেক কিছু চুরি হয়ে গেছে। সে ঘটনায় আগের কর্মকর্তা মোমিন উদ্দিন বাদি হয়ে থানায় মামলা করেছিলেন। তিনিই ওই প্রসঙ্গে ভালো বলতে পারবেন।’স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, অতীতে ১০ ও ২০ শয্যার অনেক হাসপাতাল কোনো পরিকল্পনা ছাড়াই বা ব্যক্তি বিশেষের ইচ্ছায় তৈরি করা হয়েছে। তবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে এ ধরনের প্রতিষ্ঠান আর করা হবে না। সেই সঙ্গে নির্মিত এসব প্রতিষ্ঠান চালু করতে কী পরিমাণ জনবল ও যন্ত্রপাতি প্রয়োজন, তার একটি হিসাব তৈরি করার কাজ চলছে। স্বাস্থ্য বিভাগ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানগুলো সচল করার। ুতিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের পরিকল্পনার দায়িত্বে যারা থাকেন, অনেক সময় পরিকল্পনা করা ও তা বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণ থাকে না। তাদের ওপর নানাভাবে চাপ আসে। অন্যদিকে নির্মাণ, জনবল ও পরিচালনার সিদ্ধান্ত ও ব্যয় বরাদ্দ আসে ভিন্নভিন্ন ওপি (অপারেশনাল প্ল্যান) থেকে। তাছাড়া যে কোনো স্থাপনা নির্মাণের ব্যাপারে যতটা আগ্রহ দেখা যায়, অন্য ব্যাপারে ততটা আগ্রহ আর দেখা যায় না।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন সিদ্দিকী (খসরু) বলেন, হাসপাতাল স্থাপনা পড়ে থাকা হতাশাজনক। এটা স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে দুর্বলতম দিক। তাদেরই তৈরি স্থাপনার ব্যাপারে তারা চোখ বুজে আছে। জনবল ও যন্ত্রপাতি না থাকায় নষ্ট হচ্ছে ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন। এটা বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয়ও বটে।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলি বলেন, হাসপাতালের সরঞ্জাম চুরির মামলায় সন্দেহভাজন মোট ১১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছেন।সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন বলেন, ওই হাসপাতালটির নির্মাণকাজ শেষে বুঝে নেওয়ার পর চুরির ঘটনা ঘটে। চুরি হয়ে যাওয়া সরঞ্জামের বরাদ্দসহ প্রশাসনিক অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই সঙ্গে জনবলকাঠামো অনুমোদনের বিষয়ে কাজ চলছে। তারা দ্রুত সময়ে হাসপাতালটি চালু করার আপ্রাণ চেষ্টা করছেন।
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালটি আধুনিক যন্ত্রপাতি আর প্রযুক্তিতে সমৃদ্ধ। কোটি কোটি টাকা ব্যয়ে আনা হয়েছে ভেন্টিলেটর, আইসিইউ বেড, […]
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ৯৬০পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে র্যাব-১২ সদস্যরা […]
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি তিন ঘণ্টা ধরে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। পাম্পের কাছে গিয়ে জানতে পারি, মোটরসাইকেলে মাত্র ৩০০ টাকার তেল দিচ্ছে। সরকার তো বলে তেল […]
সূত্র: Daily Nabochatona
সম্পর্কিত সংবাদ
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দৈনিক কলম সৈনিক প্রকাশিত বিশেষ নির্বাচনী সংখ্যা সাংবাদিক আখতার হোসেন হিরন কে উপহার দিলেন সম্পাদক আব্দুল হামিদ
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:২৯ PM · সিরাজগঞ্জ নিউজ ২৪
