উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:২৯ PM

উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাজারে অবস্থিত অধ্যায়ন একাডেমি নামের কোচিং সেন্টারের শিক্ষক রাজিব হোসেন (৩৮) এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে। বুধবার সকালে স্থানীয় হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থীর মা মমতা খাতুন জনান, তার মেয়ে জিন্নাতারা (১৪) বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী। স্থানীয় অধ্যায়ন একাডেমী নামের এক কোচিং সেন্টারে মেয়ে কোচিং করতো এবং শিক্ষক রাজিব হোসেনের কাছে বাড়িতে প্রাইভেট পড়ত। তার অবুঝ নাবালিকা মেয়েটিকে শিক্ষক রাজিব হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে নিয়ে পালিয়ে গেছে। গত ২ দিন ধরে জিন্নাত নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় বাদী হয়ে শিক্ষক রাজিব হোসেব ও তার মা রোজি খাতুন কে আসামি করে বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, এই লম্পট শিক্ষক রাজিব হোসেন ইতিপূর্বে আরো দু’টি মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে তালাক দিয়েছেন। তিনি এই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, কোচিং শিক্ষক রাজিব হোসেন ইতিপূর্বেও দুটি ছাত্রীকে পালিয়ে নিয়ে বিয়ে করেন। পরবর্তীতে তাদের মধ্যে বনিবোনা না হওয়ায় তালাক দিয়েছেন বলে জানি।
এব্যাপারে শিক্ষক রাজিব হোসেনের ফোনে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
০৫. ১১. ২০২৬
The post উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দৈনিক কলম সৈনিক প্রকাশিত বিশেষ নির্বাচনী সংখ্যা সাংবাদিক আখতার হোসেন হিরন কে উপহার দিলেন সম্পাদক আব্দুল হামিদ
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হাসপাতালে কার্যক্রম নেই, অবকাঠামো নষ্ট হচ্ছে
৫ নভেম্বর, ২০২৬ এ ৬:২৮ PM · Daily Nabochatona
