ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:৪৭ PM

পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে মো. মুন্না (২৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকবিরোধী অভিযানে হাতেনাতে আটক হওয়ার পর তাকে এ দণ্ড দেওয়া হয়।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন।দণ্ডপ্রাপ্ত মো. মুন্না হরিপুর উপজেলার দনগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য গাঁজা সেবনের সময় মুন্নাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মামলা নম্বর ১২৬/২০২৬, তারিখ ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ মূলে তাকে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
The post ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দৈনিক কলম সৈনিক প্রকাশিত বিশেষ নির্বাচনী সংখ্যা সাংবাদিক আখতার হোসেন হিরন কে উপহার দিলেন সম্পাদক আব্দুল হামিদ
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:২৯ PM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সিরাজগঞ্জে হাসপাতালে কার্যক্রম নেই, অবকাঠামো নষ্ট হচ্ছে
৫ নভেম্বর, ২০২৬ এ ৬:২৮ PM · Daily Nabochatona
