খাজা ইউনুস আলী এনায়েতপুরীর ১৪১তম আবির্ভাব দিবস কাল
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:০২ PM

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালনে দরবার শরীফ কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শুক্রবার বাদ ফজর মাজার জিয়ারত, দরুদ পাঠ ও জিকির-আজগারের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। বাদ জুমা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৮৬ খ্রিষ্টাব্দের এই দিনে (১২৯৩ বঙ্গাব্দের ২১ কার্তিক) সুবেহ সাদেকের সময় এনায়েতপুরীর আত্মপ্রকাশ ঘটে। তাঁর পৈতৃক বংশধারা ইয়েমেনের ফাতেমী অর্থাৎ সৈয়দ বংশ এবং মাতৃকুল ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক (রঃ)-এর বংশের সঙ্গে সম্পর্কিত। সুফিবাদের আদর্শ প্রচার ও মানবসেবায় অসামান্য অবদানের জন্য তিনি মুসলিম জাহানে একজন অবিসংবাদিত সংস্কারক হিসেবে পরিচিত।
এনায়েতপুরী (রঃ) সুদূর আসামসহ সমগ্র বাংলায় ইসলামের শান্তির বাণী আমৃত্যু প্রচার ও প্রসার করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত সুফি দর্শনে অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে হাজার হাজার আধ্যাত্মিক কেন্দ্র গড়ে উঠেছে। আটরশি, চন্দ্রপাড়া, শম্ভুগঞ্জসহ উপমহাদেশের ১২ শতাধিক দরবার শরীফ ও পীর-মাশায়েখ তাঁরই খেলাফত প্রাপ্ত আদর্শ অনুসরণ করে ধর্ম প্রচার চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২ মার্চ এই মহান সাধক ওলিয়ে কামেল ইন্তেকাল করেন। বর্তমানে এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদানশীন হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর দৌহিত্র হযরত খাজা গোলাম মেহেদী।
দেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মের: খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে প্রধানমন্ত্রী
আম রপ্তানি বাড়াতে ও প্রক্রিয়াজাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বড় পরিকল্পনা কৃষিমন্ত্রীর
জহুরুল ইসলাম সিটি সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্ক, ভুয়া ভোটার বাদ দিয়ে অন্তর্বর্তী কমিটির দাবি
দিনাজপুরে বিকেএসপি পূর্ণাঙ্গ হলে উন্মোচিত হবে নতুন দিগন্ত: সমাজকল্যাণমন্ত্রী
গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
দেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মের: খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে প্রধানমন্ত্রী
৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান শেখ সাদীর
কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারানির্যাতিত শাহী
মোংলা বন্দরে চীনা বিনিয়োগের নতুন দিগন্ত: ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির সমঝোতা স্মারক
বান্দরবানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
নারীরা জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবেন? যা বললেন আহমাদুল্লাহ
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমণির হাতাহাতিতে আহত হলেন যারা
সূত্র: এইমাত্র
সম্পর্কিত সংবাদ
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দৈনিক কলম সৈনিক প্রকাশিত বিশেষ নির্বাচনী সংখ্যা সাংবাদিক আখতার হোসেন হিরন কে উপহার দিলেন সম্পাদক আব্দুল হামিদ
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:২৯ PM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সিরাজগঞ্জে হাসপাতালে কার্যক্রম নেই, অবকাঠামো নষ্ট হচ্ছে
৫ নভেম্বর, ২০২৬ এ ৬:২৮ PM · Daily Nabochatona
