দৈনিক কলম সৈনিক প্রকাশিত বিশেষ নির্বাচনী সংখ্যা সাংবাদিক আখতার হোসেন হিরন কে উপহার দিলেন সম্পাদক আব্দুল হামিদ
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:১৫ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সাংবাদিকতার পেশাগত সৌহার্দ্য,পারস্পরিক সম্প্রীতি ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়ে সিরাজগঞ্জের বহুল প্রচারিত দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রকাশিত বিশেষ নির্বাচনী সংখ্যার সৌজন্য কপি দৈনিক সিরাজগঞ্জ সংবাদ পত্রিকার সলঙ্গা থানা প্রতিনিধি মো. আখতার হোসেন হিরনের হাতে তুলে দিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি বিশেষ নির্বাচনী সংখ্যাটি উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কলম সৈনিক পত্রিকার সলঙ্গা থানা প্রতিনিধি মো. হোসেন আলী,মোস্তাফিজুর রহমান (বুদ্দু)।
বিশেষ নির্বাচনী সংখ্যাটি উপহার দেওয়ার সময় সাংবাদিকদের মধ্যে পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন দিক এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
এ সময় সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ তাঁর প্রকাশিত বিশেষ নির্বাচনী সংখ্যার বিভিন্ন বিষয় তুলে ধরেন। নির্বাচনী প্রেক্ষাপট, সমসাময়িক ঘটনাবলি এবং পাঠকদের কাছে তথ্যবহুল সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ সংখ্যার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, দৈনিক কলম সৈনিক পত্রিকা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, জনদুর্ভোগ, সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসছে। পত্রিকাটির বিশেষ নির্বাচনী সংখ্যা প্রকাশ স্থানীয় পাঠক ও সংবাদপিপাসু মানুষের জন্য একটি উল্লেখযোগ্য উদ্যোগ।
বিশেষ সংখ্যাটি উপহার পেয়ে দৈনিক সিরাজগঞ্জ সংবাদ সলঙ্গা থানা প্রতিনিধি মো. আখতার হোসেন হিরন সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
The post দৈনিক কলম সৈনিক প্রকাশিত বিশেষ নির্বাচনী সংখ্যা সাংবাদিক আখতার হোসেন হিরন কে উপহার দিলেন সম্পাদক আব্দুল হামিদ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী
৫ নভেম্বর, ২০২৬ এ ৮:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ
৫ নভেম্বর, ২০২৬ এ ৭:২৯ PM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সিরাজগঞ্জে হাসপাতালে কার্যক্রম নেই, অবকাঠামো নষ্ট হচ্ছে
৫ নভেম্বর, ২০২৬ এ ৬:২৮ PM · Daily Nabochatona
