শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন,সভাপতি ফারুক আহমেদ

৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭ PM

সিরাজগঞ্জে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন,সভাপতি ফারুক আহমেদ

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।

গত ০৪ অক্টোবর ২০২৬ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়।

এডহক কমিটিতে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ ফারুক আহমেদ কে সভাপতি, মোঃ মাসুদ রানা কে অভিভাবক সদস্য, মোঃ মজিবুর রহমান কে শিক্ষক প্রতিনিধি ও হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন কে সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এবিষয়ে এডহক কমিটির সভাপতি মোঃ ফারুক আহমেদ বলেন,আমি এই স্কুলের ছাত্র ছিলাম আমার এই স্কুলের প্রতি দরদ রয়েছে। আমি আমার মেধা,পরিশ্রম দিয়ে পিছিয়ে পড়া এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিশেষ করে এই স্কুলের ছাত্র /ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক /শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

The post সিরাজগঞ্জে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন,সভাপতি ফারুক আহমেদ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ