সিরাজগঞ্জে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার
৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৫ PM

সিরাজগঞ্জ জেলার সব কোচিং সেন্টার নির্ধারিত সময়ে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জেলার সব কোচিং সেন্টারকে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বলা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও নির্দেশনাটি প্রচারের জন্য পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তথ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে গণবিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের এ নির্দেশনার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলাকালীন সময়ে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ থাকবে। সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: সিরাজগঞ্জের কাগজ
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় দুই বছরেও ড্রেন নির্মাণ শেষ হয়নি,এমপি রফিকুল ইসলামের ক্ষোভ
৫ অক্টোবর, ২০২৬ এ ১১:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কামারখন্দে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন- জেলা প্রশাসক
৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন,সভাপতি ফারুক আহমেদ
৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের কোলে থাকা শিশুর
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৩২ PM · dbcnews.tv
উল্লাপাড়ায় দীর্ঘদিন পর মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প-বাণিজ্য মেলা শুরু
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:২৭ PM · সিরাজগঞ্জের কাগজ
