কামারখন্দে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন- জেলা প্রশাসক
৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পালপাড়া এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি পূজামণ্ডপে দেবী দুর্গার প্রতিমা দর্শনের পাশাপাশি পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
সোমবার (৫ অক্টোবর) সরেজমিন পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
এ সময় কামারখন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা,পুজা উদযাপন পরিষদের নেতৃবিন্দ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও জনসেবাকে সামনে রেখে জেলার মানুষের পাশে থেকে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
The post কামারখন্দে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন- জেলা প্রশাসক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় দুই বছরেও ড্রেন নির্মাণ শেষ হয়নি,এমপি রফিকুল ইসলামের ক্ষোভ
৫ অক্টোবর, ২০২৬ এ ১১:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন,সভাপতি ফারুক আহমেদ
৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের কোলে থাকা শিশুর
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৩২ PM · dbcnews.tv
উল্লাপাড়ায় দীর্ঘদিন পর মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প-বাণিজ্য মেলা শুরু
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:২৭ PM · সিরাজগঞ্জের কাগজ
সিরাজগঞ্জে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার
৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৫ PM · সিরাজগঞ্জের কাগজ
