উল্লাপাড়ায় দীর্ঘদিন পর মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প-বাণিজ্য মেলা শুরু
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:২৭ PM

দীর্ঘদিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প ও বাণিজ্য মেলা-২০২৬। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (মার্চেন্ট স্কুল) মাঠে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের আলহাজ্ব আব্দুল কাদের শেখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির দপ্তর সম্পাদক ও চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর মাহমুদ পলাশ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিকসন কুমার আমিন, সাধারণ সম্পাদক ইসহাক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দীর্ঘ বিরতির পর উল্লাপাড়া পৌর শহরে বড় পরিসরে বাণিজ্য মেলার আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উদ্বোধনের দিন থেকেই মেলা প্রাঙ্গণে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়েছেন। এতে হস্তশিল্প, মৃৎশিল্প, তৈরি পোশাক, কসমেটিকস, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। শিশুদের বিনোদনের জন্যও রাখা হয়েছে নানা আয়োজন।
আয়োজকরা জানান, ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ তৈরি করাই এ মেলার অন্যতম উদ্দেশ্য।
মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরাও।
আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মাসব্যাপী এ মেলাকে ঘিরে উল্লাপাড়া পৌর শহরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সূত্র: সিরাজগঞ্জের কাগজ
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় দুই বছরেও ড্রেন নির্মাণ শেষ হয়নি,এমপি রফিকুল ইসলামের ক্ষোভ
৫ অক্টোবর, ২০২৬ এ ১১:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কামারখন্দে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন- জেলা প্রশাসক
৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন,সভাপতি ফারুক আহমেদ
৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের কোলে থাকা শিশুর
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৩২ PM · dbcnews.tv
সিরাজগঞ্জে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার
৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৫ PM · সিরাজগঞ্জের কাগজ
