শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে হাজতখানা থেকে পালালো আসামি

৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৬ PM

সিরাজগঞ্জে হাজতখানা থেকে পালালো আসামি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে চুরি মামলার এক আসামি পালিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম আব্দুল মোমিন(২২)। তিনি সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী জানান, আদালতে হাজিরা থাকায় আব্দুল মোমিনকে কারাগার থেকে এনে ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানায় রাখা হয়েছিল। কোর্ট পুলিশের এক সদস্য অন্য এক আসামিকে হাজতখানার ভেতরে রেখে তার হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন।

এ সময় হাজতখানার গেটে পাহারায় থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মোমিন। এরপর সে হাজতখানা থেকে বের হয়ে দ্রুত দ্বিতীয় তলার ভবন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, পলাতক আসামি আব্দুল মোমিনকে গ্রেফতারে সিরাজগঞ্জ সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র: dailykaratoa.com

সম্পর্কিত সংবাদ