সিরাজগঞ্জে সরকারি চাল পাচারকালে দুইজনসহ ১১ জন আসামি গ্রেফতার
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৩ PM

সিরাজগঞ্জে সরকারি চাল পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।আটককৃতরা হলো, শহিদুল ইসলাম পূর্ণিমাগাঁতী পুঠিয়া বাজার এলাকার বরাত আলীর ছেলে ও ইউনুস আলী একই এলাকার মৃত ফাজিল প্রামাণিকের ছেলে।শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরও জানান, আজ সকালে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া বাজার এলাকা থেকে সরকারি চাল পাচারের সময় দুইজনকে আটক করা হয়। এরআগে, উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক অভিযানে জুয়া মামলায় ৪ জন, মারামারির মামলায় ১ জন, অপহরণ মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত মামলায় ২ জন এবং ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে বিভিন্ন মামলায় মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।পরে গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আজ বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।
পড়ুন : মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ২০ মিনিট বন্ধ যান চলাচল
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
আগামী সপ্তাহগুলোতে কোন কোন জেলায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেশি
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৩২ AM · প্রথম আলো
খিলগাঁওয়ে খাল থেকে লাশ উদ্ধার: আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৯ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে অতিরিক্ত হর্ন বাজানোয় ২ বাসচালককে জরিমানা
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৩ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ট্রাকের চাপায় নারী নিহত
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে করোলার বাম্পার ফলন, ভালো দামে হাসি কৃষকের মুখে
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৮ PM · Alokito Bangladesh
এনায়েতপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় ডা. আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫২ PM · এইমাত্র
