শাহজাদপুর সংবাদ

এনায়েতপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় ডা. আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫২ PM

এনায়েতপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় ডা. আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

কর্মসূচির শুরুতে শুক্রবার সকালে প্রয়াতের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন, শোক র‍্যালি এবং তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হয়। পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ডা. আমজাদ হোসেনের সুযোগ্য সন্তান ও খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, হাসপাতালের পরিচালনা পরিষদের চেয়ারম্যান এম এ হায়দার হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফ আলী এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বাবার স্মৃতিচারণ করতে গিয়ে মোহাম্মদ ইউসুফ বলেন, ডা. আমজাদ হোসেন দেশের অন্যতম শীর্ষ ধনী হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তিনি বিলাসী জীবন পরিহার করে নিজের উপার্জিত অর্থ দিয়ে মানবকল্যাণে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁর এই মহতী উদ্যোগ সমাজ বিনির্মাণে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

উল্লেখ্য, প্রয়াত ডা. আমজাদ হোসেন ছিলেন দেশের একজন সফল সিআইপি এবং দেশের প্রথম সারির ভারী শিল্প উদ্যোক্তা। টেক্সটাইল, পাট, চা ও ওষুধ শিল্পসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। চিকিৎসা ও শিক্ষার প্রসারে তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো আজও মানবসেবায় বিশেষ ভূমিকা রেখে চলেছে।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রশিবির নেতা আব্দুল মুত্তালিবের মৃত্যু

নিষেধাজ্ঞা থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রতিমন্ত্রী

পদ্মার পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বন্যা, পানিবন্দি বহু মানুষ

সূত্র: এইমাত্র

সম্পর্কিত সংবাদ