সিরাজগঞ্জে ট্রাকের চাপায় নারী নিহত
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় কোহিনুর বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজারের পূর্ব দেলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোহিনুর বেগম উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়িয়া এলাকার হুজুর আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে হুজুর আলী ও তার স্ত্রী কোহিনুর বেগম স্থানীয় একটি বাড়িতে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন। পথে বোয়ালিয়া বাজারের পূর্ব দেলুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক কোহিনুরকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় ওই নারী নিহত হয়েছেন। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
আগামী সপ্তাহগুলোতে কোন কোন জেলায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেশি
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৩২ AM · প্রথম আলো
খিলগাঁওয়ে খাল থেকে লাশ উদ্ধার: আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৯ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে সরকারি চাল পাচারকালে দুইজনসহ ১১ জন আসামি গ্রেফতার
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৩ PM · nagorik tv
সিরাজগঞ্জে অতিরিক্ত হর্ন বাজানোয় ২ বাসচালককে জরিমানা
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৩ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে করোলার বাম্পার ফলন, ভালো দামে হাসি কৃষকের মুখে
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৮ PM · Alokito Bangladesh
এনায়েতপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় ডা. আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫২ PM · এইমাত্র
