শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে অতিরিক্ত হর্ন বাজানোয় ২ বাসচালককে জরিমানা

১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৩ PM

সিরাজগঞ্জে অতিরিক্ত হর্ন বাজানোয় ২ বাসচালককে জরিমানা

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক এলাকায় অতিরিক্ত হর্ন বাজানোর অপরাধে দুই বাসচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা এলাকায় পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় দুই বাসচালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

এ ছাড়া পরিবহনের কয়েকজন চালককে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে শব্দদূষণ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম ও অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কাউখালীতে ডেঙ্গুতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু

রাজশাহীতে ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, দ্রুত মেরামতের নির্দেশ

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রতিমন্ত্রী

‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

গবাদি পশু পালনে দুঃস্থরা আত্মনির্ভরশীল হবে: প্রতিমন্ত্রী টুকু

মক্কা চুক্তিতে নতুন কোনো দেশকে যুক্ত করা হচ্ছে না : পাকিস্তান

মানিকগঞ্জে মিষ্টির কারখানায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালীতে যৌথ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

গ্রামের তরুণদের প্রশিক্ষণ দিয়ে শিল্পখাতে যুক্ত করছেন ফারুক আকন্দ

গবাদি পশু পালনে দুঃস্থরা আত্মনির্ভরশীল হবে: প্রতিমন্ত্রী টুকু

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তালায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, প্রশাসনের নিষেধাজ্ঞা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ