শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ইকবাল হাসান মাহমুদ টুকু ও জাকির হোসেনের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩১ PM

সিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ইকবাল হাসান মাহমুদ টুকু ও জাকির হোসেনের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেনের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ কলেজ শিক্ষক কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবু হাসিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। তিনি যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে স্বনির্ভর অর্থনীতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন। তাঁর সততা, দেশপ্রেম ও আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।তিনি বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য। তাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীদের সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ইকবাল হাসান মাহমুদ টুকুর অসুস্থতার প্রসঙ্গে তিনি বলেন, তিনি সিরাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের অভিভাবক ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর অসুস্থতায় সিরাজগঞ্জবাসী উদ্বিগ্ন। উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যাচ্ছেন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে পূর্ণ সুস্থ অবস্থায় মানুষের মাঝে ফিরিয়ে দেন—এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেনের সুস্থতার জন্যও তিনি সবার কাছে দোয়া চান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম এবং সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম।এ সময় আরও বক্তব্য দেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, ছাতিয়ানতলী-মোড়গ্রাম কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শামীম হাসান, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মাওলানা মোঃ লুৎফর রহমান, জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রেজা আবু নাসের ফারুকী হীরা, খাগা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (এলটি), সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রতিনিধি মোঃ ইমান আলী ও সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) এস.এম. এনামুল কবীরসহ অনেকে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিমলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সোহরাব আলী সেখ।দোয়া-মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি ইকবাল হাসান মাহমুদ টুকু ও জাকির হোসেনের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়।

The post সিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ইকবাল হাসান মাহমুদ টুকু ও জাকির হোসেনের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ