কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৫ AM

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার স্বনামধন্য সাংবাদিক মো. রফিকুল ইসলামের জন্মদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।অনুষ্ঠানে মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক খন্দকার মো. রিপনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক মো. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। কুষ্টিয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও নানা ঘটনা গণমাধ্যমে তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে রফিকুল ইসলামের ভূমিকা প্রশংসনীয়। তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।এ সময় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সাংবাদিক রফিকুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।জন্মদিনের আনন্দঘন মুহূর্তে সহকর্মীরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে সাংবাদিক রফিকুল ইসলামের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে। সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অবদান আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
The post কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কামারখন্দে দুর্গাপুজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পুলিশি সহায়তার আশ্বাস পুলিশ সুপারের
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বালুবোঝাই বলগেট ডুবে দুজন নিখোঁজ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৯ AM · dailyamardesh.com
রাজশাহীতে ম্যাগাজিন, বিদেশী পিস্তল উদ্ধার; গ্রেফতার-১
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কর্মকর্তা সংকটে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা স্থবির ঃ সেবা না পেয়ে ভোগান্তিতে পৌরবাসী
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩০ AM · Daily Nabochatona
