সিরাজগঞ্জে বালুবোঝাই বলগেট ডুবে দুজন নিখোঁজ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৯ AM

সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবোঝাই বলগেট ডুবে গত দুই দিন হলো দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। সোমবার সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া নামকস্থানে যমুনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শ্রমিক হলেন, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কাশিম নগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে শ্রমিক ফয়সাল (১৯) ও বলগেটের ইঞ্জিন মিস্ত্রী নোয়াখালী জেলার মাইজদী উপজেলার আন্তার চরের লোকমান হোসেন মৃধার ছেলে মোরশেদ (২৫)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক শরীফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় যমুনা নদীতে বালুবোঝাই একটি বলগেট ডুবে যায়। এতে বলগেটে থাকা চার শ্রমিকও নদীতে ডুবে যায়। দুজন সাঁতরিয়ে উপরে উঠলেও দুই শ্রমিক নিখোঁজ হয়। আমাদের কাছে খবর আসার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে পানির গভীর যাওয়া যাচ্ছে না। গতকাল রোববার সারা দিন চেষ্টা করেও নিখোঁজ দুই জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু করা হবে।
উপপরিচালক আরো বলেন, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় নদীতে তীব্র স্রোতের রয়েছে। তীব্র স্রোতের কারণে বালুবোঝাই বলগেড ডুবে যায়। ধারণা করা হচ্ছে নিখোঁজ দুই শ্রমিক বলগেটের ইঞ্জিন কক্ষে আটকে থাকতে পারেন। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে নিচে নামা সম্ভব হচ্ছে না। বলগেটে থাকা বালু আনলোড করলে উপরে উঠানো সম্ভব। আশা করছি আজ তাদের উদ্ধার করতে পারব।
সূত্র: dailyamardesh.com
সম্পর্কিত সংবাদ
কামারখন্দে দুর্গাপুজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পুলিশি সহায়তার আশ্বাস পুলিশ সুপারের
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে ম্যাগাজিন, বিদেশী পিস্তল উদ্ধার; গ্রেফতার-১
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কর্মকর্তা সংকটে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা স্থবির ঃ সেবা না পেয়ে ভোগান্তিতে পৌরবাসী
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩০ AM · Daily Nabochatona
