শাহজাদপুর সংবাদ

কামারখন্দে দুর্গাপুজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পুলিশি সহায়তার আশ্বাস পুলিশ সুপারের

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ AM

কামারখন্দে দুর্গাপুজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পুলিশি সহায়তার আশ্বাস পুলিশ সুপারের

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিমা নির্মাণ কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।রোববার (১৩ সেপ্টেম্বর) কামারখন্দ থানাধীন ভদ্রঘাট পালপাড়ার বলরাম জিও মন্দিরে গিয়ে প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিমা নির্মাণের অগ্রগতি, পূজামণ্ডপের সার্বিক পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা পেতে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়।জেলা পুলিশ জানায়, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

The post কামারখন্দে দুর্গাপুজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পুলিশি সহায়তার আশ্বাস পুলিশ সুপারের appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ