শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ AM

সিরাজগঞ্জে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জে মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলের তিনদিন পর রোববার (১৩ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার মো. লিটন শেখের ছেলে ও শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহান শেখ সুজন, দিয়ার ধানগড়া মহল্লার আলমগীর হোসেনের ছেলে ও শহর ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ এবং কালিবাড়ী মহল্লার শেখ মামুনের ছেলে ও নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক মো. হেদায়ুত ইসলাম।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জের মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশে প্রদক্ষিণ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মিছিলে নেতৃত্ব ও অংশগ্রহণের অভিযোগে ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে তাদের শনাক্ত করতে অভিযান চালানো হয়। রোববার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই ওই মিছিলে অংশ নিয়েছিল বলে জানান তিনি।পুলিশ জানিয়েছে, মিছিলের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The post সিরাজগঞ্জে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ