শাহজাদপুর সংবাদ

সিরাজগ‌ঞ্জে দিনে ঝটিকা মিছিল, রাতেই গ্রেফতার ৩

১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৮ PM

সিরাজগ‌ঞ্জে দিনে ঝটিকা মিছিল, রাতেই গ্রেফতার ৩

সিরাজগঞ্জ: শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদফতর সম্পাদক মো. হেদায়াত ইসলাম (৩২), শহর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ (১৮) এবং শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে মিছিল বের করেন। পুলিশ বলছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন সোহান শেখ ওরফে সুজন। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনার পর রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে মিছিলে নেতৃত্ব ও সম্পৃক্ততার অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র: Sarabangla

সম্পর্কিত সংবাদ