সিরাজগঞ্জে শাহজাদপুরে যুবদলের দুই নেতার দলীয় পদ স্থগিত
৫ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম-এর দলীয় পদ স্থগিত করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সমবায়ী প্রতিষ্ঠানের গৃহীত প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে সাংগঠনিক এখতিয়ারবহির্ভূতভাবে অযাচিত হস্তক্ষেপ এবং সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের পদ স্থগিত করা হয়েছে।একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় পদও স্থগিতের আওতায় থাকবে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পড়ুন : পিরোজপুরে সেবাশ্রমে গ্রিল কেটে চুরি, পূজার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় দুই বছরেও ড্রেন নির্মাণ শেষ হয়নি,এমপি রফিকুল ইসলামের ক্ষোভ
৫ অক্টোবর, ২০২৬ এ ১১:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কামারখন্দে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন- জেলা প্রশাসক
৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন,সভাপতি ফারুক আহমেদ
৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের কোলে থাকা শিশুর
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৩২ PM · dbcnews.tv
উল্লাপাড়ায় দীর্ঘদিন পর মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প-বাণিজ্য মেলা শুরু
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:২৭ PM · সিরাজগঞ্জের কাগজ
