সিরাজগঞ্জে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় বিদুৎ সচিব মিজ্ মিরানা মাহরুফ
১৩ নভেম্বর, ২০২৬ এ ৭:০১ PM

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগণের সমন্বয়ে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিজ্ মিরানা মাহরুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের সচিব মিজ্ মিরানা মাহরুখ বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা সম্ভব। এতে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমবে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো:রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপ্রতি রায়,সিভিল সার্জন ডা:নুরুল আমীন,পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : রুফটপ সোলার স্থাপন,বাস্তবায়নের অগ্রগতি,বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
The post সিরাজগঞ্জে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় বিদুৎ সচিব মিজ্ মিরানা মাহরুফ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়নে প্রশিক্ষণ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে নসিমন চালককে মারধর ,তীব্র গরমে গরুর মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · https://www.dainiksokal.com/
