শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে রায়পুর রেল জংশনের দাবিতে সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

২৪ আগস্ট, ২০২৬ এ ৬:৩২ AM

সিরাজগঞ্জে রায়পুর রেল জংশনের দাবিতে সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জবাসীর দীর্ঘ দিনের আন্দোলনের ফলে সরকার সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মানের প্রকল্প নিয়েছে কিন্তু সু কৌশলে সিরাজগঞ্জ শহর কে কৌশলে রেল থেকে বঞ্চিত করা হচ্ছে এরই প্রতিবাদে সিরাজগঞ্জ- বগুড়া রেলপথ”রায়পুর রেল জংশনের দাবিতে সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ জুলাই) বিকেল ৫ টায় নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারে আয়োজনে পৌরশহরের জেলা মুক্তি যোদ্ধা সংসদে নাট্য নিকেতন কার্যলয়ে সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জের আহবায়ক এ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারে সভাপতি সাংবাদিক দিলীপ গৌর,নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান সামাদ, জাতীয় রবীন্দ্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, রুপক নাট্যগোষ্ঠীর সভাপতি রাসেল আহমেদ শিবলী, থিয়েটার মঞ্চের প্রধান পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব তারিকুজ্জামান টরিক, নাট্যলোকের সদস্য হানিফ খান, নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারে সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট, স্বপ্ন দুয়ারের প্রতিনিধি বেলাল হোসেন সবুজ,ঝংকারের সাধারণ সম্পাদক জনি সাহা, প্রতিনিধি এলিন,ছায়াছন্দ নৃত্যকলা একাডেমির সান,কলেজ খিয়েটারের সাগর খান,নাঈম হাসান নিরব।বক্তারা বলেন, সিরাজগঞ্জ শহর হচ্ছে ঐতিহ্যবাহী একটি রেল পথের শহর। শহরটিতে রেল পথের শত বছরের ঐতিহ্য রয়েছে। বৃটিশ শাসন আমলে রেল পথই ছিল এই জনপদের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম।এক সময় সিরাজগঞ্জ ছিল রেলের শহর। এই শহরে ছিল চারটি রেলওয়ে স্টেশন। বর্তমানে সিরাজগঞ্জ শহরকে রেল শূণ্য করার পায়তারা চলছে। সিরাজগঞ্জ বগুড়া রেলপথ ছিল আমাদের প্রাণের দাবি। সেই দাবি আজ বাস্তবায়ন হচ্ছে। সিরাজগঞ্জ শহরকে বাদ দিয়ে এই রেল পথ নির্মাণ হচ্ছে। যার মাধ্যমে সিরাজগঞ্জ-বগুড়া নির্মাণাধীন রেলপথকে সিরাজগঞ্জ পৌর শহরের রায়পুর জংশনের সঙ্গে সরাসরি সংযুক্ত করা সহজ হবে।

The post সিরাজগঞ্জে রায়পুর রেল জংশনের দাবিতে সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ