শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু

২৩ আগস্ট, ২০২৬ এ ১১:২১ PM

সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী দুইশত বছরের প্রাচীন শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে বাৎসরিক রীতি অনুযায়ী পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনা,ভাগবত গীতা পাঠ,কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।ঝুলনযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয়েছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।পাঁচ দিনব্যাপী এ আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থনা ও ভক্তি নিবেদন করছেন।

এসময় উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাস,কার্যকরী কমিটির সহ- সভাপতি বীরেন বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন,যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দাস, সাংগঠনিক সম্পাদক নীরদ সরকার, দপ্তর সম্পাদক বিপ্লব চন্দ্র বর্মনসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।

মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাস বলেন, দুইশত বছরের ঐতিহ্যবাহী এই মন্দিরে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ঝুলনযাত্রার আয়োজন করা হয়েছে। আমাদের এই ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি। নতুন প্রজন্মের মাঝে সনাতন ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য তুলে ধরাই আমাদের অন্যতম লক্ষ্য।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন বলেন, ঝুলনযাত্রা আমাদের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।পাঁচ দিনব্যাপী আয়োজনে পূজা-অর্চনা,ভাগবত গীতা পাঠ,কীর্তন ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।সকল ভক্ত ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমরা আশা করছি।

উল্লেখ্য: পুরোহিত করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দিরের দুর্জয় স্যানাল। পাঁচ দিনব্যাপী এ ঝুলনযাত্রায় প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান ও কীর্তনসহ নানা আয়োজন চলবে। আয়োজকরা জানান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঝুলনযাত্রা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

The post সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ