শাহজাদপুর সংবাদ

ডিআইজির সিরাজগঞ্জ সফর: কমিউনিটি পুলিশিং সভা ও সদর থানা পরিদর্শন

২৩ আগস্ট, ২০২৬ এ ১১:২৪ PM

ডিআইজির সিরাজগঞ্জ সফর: কমিউনিটি পুলিশিং সভা ও সদর থানা পরিদর্শন

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ সিরাজগঞ্জ সফর করেছেন। বুধবার (১৯ আগস্ট) সফরকালে তিনি কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং সিরাজগঞ্জ সদর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

সিরাজগঞ্জে পৌঁছালে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সান্তু (বিপিএম-বার) ফুলেল শুভেচ্ছা জানিয়ে ডিআইজিকে স্বাগত জানান। এ সময় ডিআইজির সহধর্মিনী ও পুনাক রাজশাহী রেঞ্জের সভানেত্রী মিসেস শামীম আরা হককেও পুনাক সিরাজগঞ্জের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর থানায় মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তিনি মাদক, সাইবার অপরাধ, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও জোরদার করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সান্তু। তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সব ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করছে। অপরাধমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ডিআইজি সিরাজগঞ্জ সদর থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, মামলা তদন্ত, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। পাশাপাশি জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পড়ুন : পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার্যবণ্টন করলো মন্ত্রণালয়

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ