শাহজাদপুর সংবাদ

সাংবাদিক সুজন সরকারের মাতার ইন্তেকাল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক

২৩ আগস্ট, ২০২৬ এ ৯:৩৭ PM

সাংবাদিক সুজন সরকারের মাতার ইন্তেকাল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও নাগরিক টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন সরকারের মাতা এবং কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের আলোকদিয়াড় গ্রামের মরহুম আব্দুল হালিম সরকারের স্ত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২৩ আগস্ট ২০২৬) তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার জানাজার নামাজ আগামীকাল সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ৮টায় কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের আলোকদিয়াড় বড়বাড়ি পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমার জানাজায় আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য, সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মুসল্লিদের শরিক হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সাংবাদিক মোঃ সুজন সরকারের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

সিরাজগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকেও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়েছে।

The post সাংবাদিক সুজন সরকারের মাতার ইন্তেকাল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ