নকল সিগারেট পাচার, যুবকের ১০ বছর কারাদণ্ড
২৩ আগস্ট, ২০২৬ এ ৯:৫৩ PM

সিরাজগঞ্জে নকল সিগারেট পাচার ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে রুহুল আমীন শুভ নামের এক চোরাকারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত)-এর বিচারক মো. নজরুল ইসলাম এই রায় প্রদান করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি কাভার্ড ভ্যান ও মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ভুয়া ব্যান্ডরোলযুক্ত নকল সিগারেট সরবরাহ করতেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত রুহুল আমীন শুভ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
সূত্র: Amar Desh
সম্পর্কিত সংবাদ
ডিআইজির সিরাজগঞ্জ সফর: কমিউনিটি পুলিশিং সভা ও সদর থানা পরিদর্শন
২৩ আগস্ট, ২০২৬ এ ১১:২৪ PM · nagorik tv
সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু
২৩ আগস্ট, ২০২৬ এ ১১:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেনের নামকরণ ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি জানালেন পাবনা শেকড় ফাউন্ডেশন
২৩ আগস্ট, ২০২৬ এ ৯:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সাংবাদিক সুজন সরকারের মাতার ইন্তেকাল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক
২৩ আগস্ট, ২০২৬ এ ৯:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের তাড়াশে ৮ দিনের ব্যবধানে ১০টি গরু চুরি, খামারিরা আতঙ্কে
২৩ আগস্ট, ২০২৬ এ ৯:৩১ PM · dailykaratoa.com
