শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

২৪ আগস্ট, ২০২৬ এ ৬:২৪ AM

সিরাজগঞ্জে কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে কৃষিকে আরও আধুনিক, বহুমুখী ও বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় করে তুলতে এবং কৃষিভিত্তিক উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন/প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ জেলায় কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।রবিবার ( ২৩ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এবং কালেক্টরেট চত্বর কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোঃ আমিনুল ইসলাম।

উল্লেখ্য ঃ রপ্তানিযোগ্য ন্যাচারাল/ভেজিটেবল রঞ্জক (ডাই) ও ফুড কালার উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি সহায়তা প্রদানের এ কর্মসূচির আওতায় কৃষি ওপ্রাকৃতিক উৎস থেকে রঞ্জক ও খাদ্য রং উৎপাদনের মাধ্যমে কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার ও মূল্য সংযোজনের পাশাপাশি কৃষকদের নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণ এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্পের বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

The post সিরাজগঞ্জে কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ