সিরাজগঞ্জে রায়পুর রেল জংশনের দাবিতে মানববন্ধন
২৯ আগস্ট, ২০২৬ এ ৯:০৭ AM

সিরাজগঞ্জ শহরের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ এবং রায়পুরকে রেল জংশন হিসেবে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় ‘সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম আহ্বায়ক ও সমাজসেবক মাহবুবে খোদা টুটুল। কর্মসূচি সঞ্চালনা করেন তারিকুজ্জামান টরিক।
মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জ একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শহর হলেও রেল যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। তবে রায়পুরকে রেল জংশন হিসেবে প্রতিষ্ঠা করা না হলে প্রস্তাবিত রেলপথের সুফল সিরাজগঞ্জ শহরবাসী প্রত্যাশিতভাবে পাবে না।
তারা বলেন, রায়পুরে রেল জংশন স্থাপন করা হলে সিরাজগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হবে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
মানববন্ধনে কমরেড ইসমাইল হোসেন, নব কুমার কর্মকার, রতন বাষ্প, সোহরাব হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা দ্রুত রায়পুরে রেল জংশন স্থাপনের উদ্যোগ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সূত্র: Ekushey Sangbad
সম্পর্কিত সংবাদ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়পুর রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে খেলোয়াড় ও ব্যবসায়ীদের মানববন্ধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুর থানা ভবন ও স্থাপনা পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
