শাহজাদপুর সংবাদ

অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন করলেন পুলিশ সুপার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৬ AM

অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন করলেন পুলিশ সুপার

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে বাঁশকল (বাঁশের ব্যারিকেড/চেকিং পয়েন্ট)। এসব চেকিং পয়েন্টে নিয়মিতভাবে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা এলাকায় স্থাপিত বিভিন্ন বাঁশকল সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার, মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।পরিদর্শনকালে পুলিশ সুপার বাঁশকল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। বিশেষ করে রাতের সময়ে গরু চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করার ওপর গুরুত্বারোপ করা হয়।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে স্থাপিত এসব বাঁশকলের মাধ্যমে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে পুলিশ।পুলিশ সুপারের সরেজমিনে বাঁশকল ডিউটি পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।জননিরাপত্তা নিশ্চিত করা, গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

The post অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন করলেন পুলিশ সুপার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ