কাজিপুর থানা ভবন ও স্থাপনা পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৯ PM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক থানা ভবন এবং পুলিশ সদস্যদের জন্য কোয়ার্টার/ডরমিটরি নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও প্রেরণের অংশ হিসেবে কাজিপুর থানা ভবন, পুলিশ ব্যারাকসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) পুলিশ সুপার কাজিপুর থানা পরিদর্শনে গিয়ে থানা ভবন, পুলিশ ব্যারাক, আবাসিক সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা ভবন ও পুলিশ ব্যারাকের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং পুলিশ সদস্যদের আবাসন সুবিধাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। একই সঙ্গে ভবন ও স্থাপনাগুলোর বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও তথ্য সংগ্রহ করেন।
এ সময় পুলিশ সুপার থানা প্রাঙ্গণের সার্বিক পরিবেশ আরও সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানা ভবন ও অন্যান্য স্থাপনার বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন।
The post কাজিপুর থানা ভবন ও স্থাপনা পরিদর্শন করলেন পুলিশ সুপার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
