নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৮ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (বিএনপির সহযোগী সংগঠন) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় সিরাজগঞ্জ পৌর শহরের ইবি রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইলিয়ট ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিলন হোসেন রঞ্জুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মইনুল ইসলাম রাষ্ট্র, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হাকিম, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল আহমেদ, সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা।মিছিল শেষে নেতৃবৃন্দ বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে তৎকালীন সরকার ক্ষমতার অপব্যবহার, খুন, গুম ও মিথ্যা মামলার মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করেছে এবং দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল।বক্তারা আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার রেখে যাওয়া সন্ত্রাসীরা পুনরায় দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
