রায়পুর রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে খেলোয়াড় ও ব্যবসায়ীদের মানববন্ধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :সিরাজগঞ্জ-বগুড়া রেলসড়কে শহরের রায়পুর এলাকায় জংশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও পৌর নিউ মার্কেটের ব্যবসায়ীরা।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় সিরাজগঞ্জ শহরের মাসুমপুর খেলার মাঠে মাসুমপুর ক্রীড়াচক্রের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খেলোয়াড়, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জকে রেল যোগাযোগের ক্ষেত্রে আরও কার্যকরভাবে নতুন রেলপথের সঙ্গে যুক্ত করতে শহরের রায়পুর এলাকায় একটি জংশন স্থাপন করা প্রয়োজন। রায়পুরে জংশন হলে জেলার মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তারা দাবি করেন।বক্তারা আরও বলেন, সিরাজগঞ্জের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উন্নত রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সিরাজগঞ্জ-বগুড়া রেলসড়ক নির্মাণের পরিকল্পনায় শহরের রায়পুরে জংশন স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।পরে সকাল ৮টায় একই দাবিতে পৌর নিউ মার্কেটের কাপড় ব্যবসায়ীরা পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেন। ব্যবসায়ীরা বলেন, রায়পুর জংশন স্থাপন করা হলে সিরাজগঞ্জ শহরের সঙ্গে নতুন রেলপথের কার্যকর সংযোগ তৈরি হবে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতও আরও সহজ হবে।মানববন্ধন কর্মসূচিতে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মাহবুব-এ-খোদা টুটুল, বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, হোটেল ও রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদ বিন রহমান মিঠুনসহ মাসুমপুর ক্রীড়াচক্রের খেলোয়াড় এবং পৌর নিউ মার্কেটের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সিরাজগঞ্জ-বগুড়া রেলসড়কে রায়পুর এলাকায় জংশন স্থাপনের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
The post রায়পুর রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে খেলোয়াড় ও ব্যবসায়ীদের মানববন্ধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৬ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে ত্রাণের ৮০ বস্তা চাল উধাও, আত্মগোপনে প্যানেল চেয়ারম্যান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · SAMAKAL
সিরাজগঞ্জে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM · bssnews.net
'সংবাদ' এর জেলা বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস আর নেই
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৪ PM · sangbad.net
