শাহজাদপুর সংবাদ

'সংবাদ' এর জেলা বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস আর নেই

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৪ PM

'সংবাদ' এর জেলা বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস আর নেই

দৈনিক সংবাদ-এর সিরাজগঞ্জ জেলা বার্তা পরিবেশক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস (৭৮) আর নেই। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ৪০ দিন অচেতন থাকার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট রাতে নিজ বাসভবনে আব্দুল কুদ্দুস ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে সিরাজগঞ্জ ইবনে সিনা হাসপাতালে এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তাকে বাড়িতে এনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। টানা ৪০ দিন অচেতন অবস্থায় থাকার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে সিরাজগঞ্জ শহরের বড়গোলা মহল্লার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি এক মেয়ে, দুই ভাই, দুই নাতিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই সাংবাদিকের প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে সিরাজগঞ্জের সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান।

সর্বজনশ্রদ্ধেয় সাংবাদিক আব্দুল কুদ্দুস ১৯৮২ সাল থেকে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দৈনিক সংবাদ-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ মালশাপাড়া পৌর জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

সূত্র: sangbad.net

সম্পর্কিত সংবাদ