সিরাজগঞ্জে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM

সিরাজগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার শাহজাদপুরে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম নামে (৩৫) এক সিএনজি চালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন মোমিনুল। এসময় পাথর বোঝাই একটি ট্রাক তার অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, সকাল ৬টা ৩৭ মিনিটের সময় আমাদের কাছে খবর আসে সরিষাকোল বাজারে একটি দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।
তিনি আরও বলেন, মোমিনুল ইসলাম অটোরিকশার মধ্যে বসে ছিলেন। এসময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সূত্র: bssnews.net
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
